৬০ হোক কিংবা ৮০, ত্বকের সৌন্দর্য বজায় রাখতে বয়স এখন কোনও ব্যাপারই নয়। ত্বকের যৌবন ধরে রাখার উপায় যখন রয়েছে তখন কেন মুখে স্পষ্ট হবে প্রৌঢ়ত্বের ছাপ? মধ্যবয়স্কা থেকে বৃদ্ধা, বলিরেখার কোপে সৌন্দর্যের দফারফা হলে হাত গুটিয়ে বসে থাকবেন না। প্লাস্টিক সার্জারির দরকার নেই। সামান্য
কিছু ট্রিটমেন্ট করেই বলিরেখার বলি দেওয়া সম্ভব। তবে ত্বকের যৌবন ধরে রাখতে চাইলে ৩৫ হলেই সাবধান। সাধারণত এই বয়সেই মেয়েদের মুখে বলিরেখার ছাপ পড়তে শুরু করে। প্রথমে চোখের পাশে হালকা কুঞ্চন। তারপর ধীরে ধীরে ঠোঁটের দু’পাশে দেখা দেয় বয়স বাড়ার সংকেত। এই সময় থেকে যত্ন করা শুরু না করলে অকালে বুড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।
কিছু ট্রিটমেন্ট করেই বলিরেখার বলি দেওয়া সম্ভব। তবে ত্বকের যৌবন ধরে রাখতে চাইলে ৩৫ হলেই সাবধান। সাধারণত এই বয়সেই মেয়েদের মুখে বলিরেখার ছাপ পড়তে শুরু করে। প্রথমে চোখের পাশে হালকা কুঞ্চন। তারপর ধীরে ধীরে ঠোঁটের দু’পাশে দেখা দেয় বয়স বাড়ার সংকেত। এই সময় থেকে যত্ন করা শুরু না করলে অকালে বুড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।
কীভাবে যত্ন নেবেন:
- দিনে দু’-তিনবার ফেস ওয়াশ করতে হবে।
- স্নানের পর ও রাতে শুতে যাওয়ার আগে ভাল মানের ময়েশ্চারাইজার মাখা উচিত। যেসব ময়েশ্চারাইজার বেশ ক্রিমি হয় সেগুলিই লাগানো ভাল।
- রোদ এড়িয়ে চলতে হবে। প্রয়োজনে সান স্ক্রিন লাগিয়ে বেরোতে হবে।
- দিনে একবার অন্তত মুখে ভাল করে ম্যাসাজ জরুরি। ম্যাসাজের সময় এমনভাবে হাত ঘোরাতে হবে তা যেন মুখের ত্বককে উপরের দিকে তোলে, নিচের দিকে না নামায়। মাঝে মাঝে পার্লারে গিয়ে ফেসিয়াল ম্যাসাজ করা যায়।
কেন পড়ে বলিরেখা: ৩৫ পেরনোর পর মুখের ত্বক শুষ্ক হতে শুরু হয়। তাই ত্বক আর্দ্র রাখতে নিয়মিত ভাল ময়েশ্চারাইজার লাগানো জরুরি। ত্বকের নিচে থাকা কোলাজোনের মান ভাল থাকলে চামড়া মোটা থাকে। কিন্তু কোলাজোনের মান এই বয়সের পর থেকে খারাপ হতে শুরু করে। আর এই কারণেই মহিলাদের মুখে বলিরেখা পড়তে শুরু করে। তাই এমন ক্রিম মাখতে হবে যা ত্বকে কোলাজোনের পরিমাণ বজায় রাখতে সাহায্য করে। এদিকে, রোদ আবার কোলাজোন নষ্ট করে। তাই কোলাজোন ভাল রাখতে অবশ্যই রোদে বেরনোর আগে সান স্ক্রিন লোশন মাখতে হবে। কোনও পাউডারজাতীয় সান স্ক্রিন ব্যবহার করা চলবে না। বলিরেখা এড়াতে ঘরোয়া যত্ন নিতে হবে। কিন্তু বলিরেখা যদি পড়ে যায় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে ট্রিটমেন্ট করতে হবে। সে ক্ষেত্রে চিকিৎসক একটু পিলিং করে দিতে পারেন কিংবা রেডিও ফ্রিকোয়েন্সি মেশিন দিয়ে মুখের স্কিন মসৃণ-টাইট করতে পারেন।
কীভাবে দূর করবেন মুখের বলিরেখা?
Reviewed by Computer Information
on
নভেম্বর ০৩, ২০১৭
Rating:
Reviewed by Computer Information
on
নভেম্বর ০৩, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন